ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ছাড়া পেলেন লতিফ সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫
  • ৭০৮ বার
ধর্ম অবমাননা মামলায় প্রায় সাত মাস কারাগারে থাকার পর জামিনে ছাড়া পেয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সোমবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি ছাড়া পান।
পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়েরকৃত সাতটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গত ২৬ মে জামিন দেয় হাইকোর্ট। সেইসঙ্গে মামলার বিচার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে আদালত।
মামলা বাতিলের আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া এসব মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।
তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
গত বছর ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করেন তখনকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়। এসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। এরপর মহাজোট সরকার মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ছাড়া পেলেন লতিফ সিদ্দিকী

আপডেট টাইম : ০৪:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫