ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশের সারিতে আসছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৪৩০ বার

আগামী বছরেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের সারিতে আসবে বাংলাদেশ। এজন্য প্রয়োজনীয় তিনটি সূচকের মধ্যে ইতোমধ্যেই দু’টি মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক অর্জন করেছে। ২০১৮ সালের মধ্যেই বাকি থাকা মাথাপিছু আয়ের সূচকও অর্জন করবে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) জানিয়েছে, উন্নয়নশীল দেশের সারিতে যেতে জাতিসংঘের নিয়ম অনুসারে মাথাপিছু আয়, মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এ তিনটি সূচকের কমপক্ষে দু’টিতে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হয়, যা ইতোমধ্যেই অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের মধ্যেই প্রয়োজনীয় বাকি লক্ষ্যটিও প্রাথমিকভাবে অর্জন করতে পারবে।

বর্তমানে এলডিসিভূক্ত দেশ ৪৫টি। এ তালিকা থেকে থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আসবে বাংলাদেশ, যার সংখ্যা ৫৬টি।

জিইডি সূত্র জানায়, মোট দেশজ আয়ের (জিএনআই) ভিত্তিতে মাথাপিছু আয় কমপক্ষে ১ হাজার ১৯০ ডলার হতে হয়। আগামী বছরেই এ লক্ষ্যমাত্রা পার হয়েও জিএনআই হবে ১ হাজার ২৪২ ডলার। অন্যদিকে মানবসম্পদ সূচক (এইচএআই) ৬৬ ও অর্থনৈতিক সংকট সূচক (ইভিআই) ৩২ ছাড়াবে।

আগামী ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে এলডিসি নিয়ে সভা শুরু হবে। ওই সভায় বাংলাদেশের অর্জন বিশ্ব দরবারে তুলে ধরা হবে। সভায় বাংলাদেশ থেকে অংশ নেবেন জিইডি’র সদস্য ড. শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. আমীর হোসেন ও ডেপুটি মহাপরিচালক তোফায়েল আহমেদ।

জিইডি’র সদস্য ড. শামসুল আলম বাংলানিউজকে বলেন, ‘উন্নয়নশীল দেশে পৌঁছাতে জাতিসংঘের মোট শর্ত তিনটি। এর মধ্যে দু’টি পূরণ করেছি। সাধারণত দু’টি শর্ত পূরণ হলেই সভায় অংশ নেওয়া যায়। তবে আশা করছি, ২০১৮ সালের মধ্যেই তিনটি শর্তই পূরণ করতে সক্ষম হবো। ইতোমধ্যেই মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে আমরা জাতিসংঘের দেওয়া শর্ত পূরণ করেছি। জাতিসংঘ যেভাবে চায়, সেভাবেই মাথাপিছু আয়ও অর্জন করবো’।

‘এর পরেই স্বল্পোন্নত থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের সারিতে আসবে বাংলাদেশ। এটি দেশ ও জাতির জন্যে আনন্দের সংবাদ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

উন্নয়নশীল দেশের সারিতে আসছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭