ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতি পদে আদভানির নাম প্রস্তাব মোদির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৩৫৩ বার

ভারতের রাষ্ট্রপতি পদে বর্ষীয়ান বিজেপি নেতা ও সাংসদ এল কে আদভানির নাম প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনাকে গুরুদক্ষিণা বলে উল্লেখ করলেন মোদি।

২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সক্রিয় রাজনীতিতে আদভানিকে সচরাচর দেখা যায় না। এমনকি মোদির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করতে দেখা গেছে আদভানিকে।

এদিকে ভারতে বিজেপির উত্থানে গেরুয়া শিবিরে ‘লৌহপুরুষ’-এর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটিতে ব্রাত্যই থেকেছেন ৮৯ বছর বয়সী আদভানি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গুজরাটের সোমনাথে সম্প্রতি একটি বৈঠক করে বিজেপি। সেই বৈঠকেই রাষ্ট্রপতিপদে আদভানির নাম প্রস্তাব করেন মোদি।

সূত্রের খবর, মোদি বৈঠকে জানান যে, তিনি আদভানিকে গুরুদক্ষিণা দিতে চান।

বিজেপি সূত্র অবশ্য বলছে, আদভানিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে মোদিকে চাপে রাখতে চাইতে পারে আরএসএস-ও। রাষ্ট্রপতি পদে এবারই প্রথম নিজস্ব প্রার্থী বসানোর সুযোগ এসেছে বিজেপির সামনে। সেই সুযোগ স্বাভাবিকভাবেই হাতছাড়া করতে নারাজ সঙ্ঘ।

আদভানি রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে কংগ্রেসের দিক থেকেও তেমন জোরদার বিরোধিতা আসবে না বলে আশাবাদী বিজেপি শিবির। তাদের মতে, কংগ্রেসের মূল শত্রু এখন মোদি। আদভানির সঙ্গে তাদের তিক্ততা এখন অনেকটাই ইতিহাস। কংগ্রেস নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও অনেকটা সহজ করে ফেলেছেন আদভানি। সম্প্রতি সোনিয়া গান্ধীর জন্মদিনে আদভানিই প্রথম নেতা যিনি সকালে ফোন করে তাকে শুভেচ্ছা জানান।

বিধানসভা ভোটে ভালো ফলাফল করায় দেশের রাষ্ট্রপতি নির্বাচনে একটু বেশিই গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতি পদে আদভানির নাম প্রস্তাব মোদির

আপডেট টাইম : ০১:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭