ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রশ্ন ফাঁস, কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫
  • ৬৪৬ বার
প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সপ্তম পর্বের সমাপনী পরীক্ষার ডিজাইন অব স্ট্রাকচার-২ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার বিকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো. রফিকুল ইসলাম মীর পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ১০টা থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সপ্তম পর্বের সমাপনী পরীক্ষার ডিজাইন অব স্ট্রাকচার-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রবিবার দুপুরে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে এ পরীক্ষা স্থগিত করা হয়। দুপুরে একজন শিক্ষার্থী নিজের নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও অফিসে ফাঁস হওয়া প্রশ্নপত্র জমা দেন। পরে বিষয়টি বোর্ডের সকলের নজরে আসে।
শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীর বলেন, রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের ৩০টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধুমাত্র যে বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য বিষয়ের পরীক্ষা যথারীতি চলবে।
রফিকুল ইসলাম মীর স্বাক্ষরিত অফিস আদেশে পরীক্ষা স্থগিতের বিষয়টি জাননো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রশ্ন ফাঁস, কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ০৪:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫