ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

ঈশা খাঁ ইউনিভার্সিটির নতুন উপাচার্য সুলতান উদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৩৪৭ বার

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঈশা খাঁ ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন কৃষিতত্ত্ববিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

গত ২৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক সুলতান উদ্দিন ভূঞা একজন কৃষিবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে সেখানেই শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

তিনি ১৯৮৩ সনে মস্কোর তিমিরায়েজিব এগ্রিকালচারাল একডেমি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক হন।

তার গবেষণালব্ধ ১৫০টিরও বেশি গবেষণাপত্র দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তাছাড়াও সুলতান উদ্দিনের ৫০টিরও বেশি পপুলার আর্টিকেল রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কৃষি ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীর জন্য তিনি ৯টি পাঠ্যপুস্তক রচনা করেছেন। তিনি বর্তমানে একটি আন্তর্জাতিক মানের সায়েন্টিফিক জার্নালের প্রধান এডিটর হিসেবে কাজ করছেন।

সুলতান উদ্দিন দেশি ও আন্তর্জাতিক ১০টি প্রফেশনাল সোসাইটির সদস্য। গবেষণার কাজে তিনি যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান, কেনিয়া ও ইথিওপিয়া সফর করেন।

শিক্ষকতা ও গবেষণার বাইরে তিনি পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ডিন (কো-অর্ডিনেটর), বাকৃবি রিসার্চ সিস্টেমের ডাইরেক্টর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে গঠিত বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

ঈশা খাঁ ইউনিভার্সিটির নতুন উপাচার্য সুলতান উদ্দিন

আপডেট টাইম : ০৪:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭