ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সুরঞ্জিত আমার খুব ভালো বন্ধু: মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৪৫ বার

দেশের হাতেগোনা প্রতিভাবান বর্ষীয়ান রাজনীতিবিদদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ছিলেন অন্যতম। সদ্যপ্রয়াত এই নেতাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনীতির আরেক কিংবদন্তি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সুরঞ্জিত সেন গুপ্ত এবং মওদুদ আহমদ ভিন্ন বলয়ের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দুজনের মধ্যে ছিল নিবিড় সম্পর্ক। রাজনীতিবীদ এবং ব্যক্তি সুরঞ্জিত সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘আমার সঙ্গে তার ৫০ বছরের পরিচয়। আমরা ভিন্ন রাজনীতি করেছি। কিন্তু বন্ধু হিসেবে সে সম্পর্কটা আমাদের মধ্যে সব সময় থেকেছে। সুরঞ্জিত আমার খুব ভালো বন্ধুদের একজন।’

তিনি বলেন, ‘রাজনীতিতে সুরঞ্জিত সেন গুপ্তের অবদান ইতিহাসে লেখা থাকবে এবং একজন সুদক্ষ প্রতিভাবান পার্লামেন্টরিয়ান হিসেবে তার নাম পার্লামেন্টের ইতিহাসে থেকে যাবে।’

মওদুদ আহমদ বলেন, ‘র্পালামেন্টে বিতর্কের সময় আমার বক্তব্য রাখার পরে তার উত্তরে যুক্তি উত্থাপন করে পাল্টা জবাব দিতেন সুরঞ্জিত সেন গুপ্ত। আমি যখন সরকারি দলে ছিলাম তখন উনি বিরোধী দলে ছিলেন আবার আমি যখন বিরোধী দলে ছিলাম তখন উনি সরকারি দলে ছিলেন- একই ঘটনা ঘটতো। আমাদের পাল্টাপাল্টি বক্তব্য সকলের কাছে গ্রহণ যোগ্য ছিল।’

দেশের সংবিধান প্রণয়নে সুরঞ্জিত সেন গুপ্তের অবদান তুলে ধরে মওদুদ আহমদ আরো বলেন, ‘সংবিধান রচনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। সংবিধান প্রণয়ন কমিটির তিনি সদস্য ছিলেন। সুরঞ্জিত সেন গুপ্তের অবদান আমরা সকলেই স্মরণ করবো।’

আপনার সঙ্গে সুরঞ্জিত সেন গুপ্তের সুদীর্ঘ ৫০ বছরের সম্পর্ক। আপনাদের মধ্যে এমন কোনো বিশেষ স্মৃতি রয়েছে? জবাবে মওদুদ আহমদ বলেন, ‘ মেইনলি রাজনীতি আর পার্লামেন্টে তার যে বক্তব্য পাল্টা বক্তব্য এবং তার মধ্যে যে হিউমার ছিল তিনি জ্ঞান এবং তথ্যভিত্তিক বক্তব্য দিতেন এটাই সুরঞ্জিত সেন গুপ্তকে স্মরণীয় করে রাখবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সুরঞ্জিত আমার খুব ভালো বন্ধু: মওদুদ

আপডেট টাইম : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭