ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

মরুভূমির লাল মাটি বাংলাদেশিদের ছোঁয়াতেই সবুজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৬৪ বার

কৃষি প্রধান বাংলাদেশের মানুষের হাতের ছোঁয়াতেই সবুজ হচ্ছে সৌদি আরবের লাল মাটি। প্রবাসীদের অধিংকাশই গ্রামাঞ্চলের মানুষ হওয়ার কারণে কৃষিকাজের অভিজ্ঞতা থাকে প্রতিটি বাংলাদেশির।

আর সেই সুবাদে বাংলাদেশিদের দিক নির্দেশনায় কৃষিতে ব্যাপক সাফল্য পেয়েছেন সৌদি নাগরিকরা। সৌদিরা তাদের কৃষি খামারে বাংলাদেশিরকেই বেশি যোগ্য মনে করেন। বাংলাদেশিদের কাজে সন্তুষ্ট হয়ে বেতন-ভাতার পাশাপাশি বোনাসও দিয়ে থাকেন নিয়োগকর্তারা।

সৌদি আরবের রিয়াদ, আল খারিজ, আল হাসা, আক কাছিম বুরাইদা, দাম্মাম, মদিনাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় একই চিত্র।

সৌদি আরবের রিয়াদ এবং এর আশপাশে বিভিন্ন কৃষি খামারে কাজ করছেন কয়েক হাজার বাংলাদেশি। আর প্রায় প্রতিটি খামারেরই নেতৃত্বে রয়েছেন বাংলাদেশিরা। কোন ফার্মের ম্যানেজার আবার কোনটার ফোরম্যানের দায়িত্ব পালন করছেন তারা।

বিস্তির্ন মরুভূমিতে গ্রিন হাউজ বানিয়ে এতে চাষাবাদ হচ্ছে সিম, টমেটো, লাউ, করলা, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচা মরিচ, কেপসিকাম, শশাসহ বিভিন্ন ফসল।

অনেক বাংলাদেশি চাকরির পাশাপাশি খামার মালিকের কাছ থেকে জমি ভাড়া নিয়ে নিজেরাই চাষাবাদ করে যাচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিদের শ্রমে-ঘামে একদিকে যেমন শক্তিশালী হচ্ছে দেশের রির্জাভ অন্যদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন সৌদি ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, সরকারের সহযোগিতা পেলে প্রবাস জীবন শেষে স্বদেশে ফিরে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

মরুভূমির লাল মাটি বাংলাদেশিদের ছোঁয়াতেই সবুজ

আপডেট টাইম : ১১:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭