ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আ স ম মিরন-কে বিপুল সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • ৪৭২ বার

কিশোরগঞ্জের কৃতি সন্তান রোটারিয়ান আ স ম মিরন স্কটল্যান্ড এডেনবরার লিথ লিংক কমিউনিটির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জবাসীর বিপুল সংবর্ধনা পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে চেম্বার অব কমার্স-এর সাবেক সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রাষ্ট্রপতিপুত্র রাসেল আহাম্মদ তুহিন।

এসময় আলোচনায় অংশ নেন সংবর্ধিত অতিথি আ স ম মিরন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সুরাঙ্গন সাংস্কৃতিক সংঘের সভাপতি হামিদুল হক মুকুল প্রমুখ।

প্রধান অতিথি রাসেল আহাম্মদ তুহিন বলেন, আ স ম মিরন সুদূর স্কটল্যান্ডের এডেনবরা সিটির কমিউনিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন বাঙ্গালী বীরের জাতি। তিনি আ স ম মিরনের আরও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আ স ম মিরন বলেন, দেশকে এগিয়ে নেয়ার দৃঢ প্রত্যয় নিয়েই দূরদেশে নির্বাচনে অংশ নিয়েছিলাম। খুশির কথা হচ্ছে-এই প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ নাগরিক স্কটল্যান্ডে কমিউনিটি কাউন্সিলর নির্বাচিত হলেন।

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংঘ, নিরাপদ সড়ক চাই, প্রেরণা সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ক্রেষ্ট ও ফুল দিয়ে প্রধান অতিথি রাসেল আহাম্মদ তুহিন ও সংবর্ধিত অতিথি আ স ম মিরনকে সম্মান জানান।

এদিকে দুপুরে গাইটাল লিটিল স্টার কিন্ডারগার্ডেনের শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেও আ স ম মিরনকে সংবর্ধনা দেয়া হয়। এ আয়োজনেও প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রাষ্ট্রপতিপুত্র রাসেল আহাম্মদ তুহিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে আ স ম মিরন-কে বিপুল সংবর্ধনা

আপডেট টাইম : ১২:২২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭