ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

একাদশে ভর্তির ফল রাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৮১০ বার

একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তি হতে পারবে তা জানা যাবে আজ শুক্রবার রাতে। বৃহস্পতিবার বিভিন্ন কলেজে মনোনীতদের তালিকা প্রকাশের কথা ছিলে। তবে কারিগরি ত্রুটির কারণে একদিন পিছিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় তালিকা প্রকাশিত হচ্ছে।

মনোনীতদের তালিকা প্রকাশের জন্য করা ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল ২৫ জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন ২০১৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে প্রকাশিত হবে।’

এ ছাড়া এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক শুক্রবার সকালে দ্য রিপোর্টকে বলেন, ‘অনিবার্য কারণে গতকাল (বৃহস্পতিবার) তালিকা প্রকাশ করা যায়নি। আজ (শুক্রবার) রাতে প্রকাশ করা হবে।’

সারাদেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরাwww.xiclassadmission.gov.bdওয়েবসাইট থেকে শুক্রবার মধ্যরাতে তাদের ফল জানতে পারবে। এ ছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে। কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা।

এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি বা করতে পারেনি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাস শুরু হবে। ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

একাদশে ভর্তির ফল রাতে

আপডেট টাইম : ০৮:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫