ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শিবপুরে শিমের পচন রোগে কৃষক দিশেহারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
  • ৪৫১ বার

শিবপুর উপজেলায় শিম চাষে পচন রোগ দেখা দেয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার শ’ শ’ কৃষক লাগানো শিমের আশানুরূপ ফলন পাচ্ছেন না। এতে চলতি মৌসুমে শিম চাষিরা লোকসানের শিকার হচ্ছেন। উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা গ্রামের কৃষক ছানাউল্লা গাজী বলেন, একবিঘা জমিতে শিম চাষ করতে সবকিছু মিলিয়ে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। খরচ বাদ দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হতো। কিন্তু চলতি মৌসুমে সিমের ছড়া, ডগা ও পাতায় পচন রোগ দেখা দিয়েছে। এরপর বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও পচন রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এতে অধিকাংশ কৃষক লোকসানের শিকার হচ্ছেন।

শিম চাষি হান্নান গাজী, জহিরুল গাজী ও নূরুল হক গাজী বলেন, আমরা পাঁচ বিঘা জমিতে শিম চাষ করেছি। কিন্তু কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের কোনো সহযোগিতা এখনো পাইনি। শিবপুর উপজেলা কৃষি অফিসার নাজমুল কবির বলেন, ছত্রাকনাশক হলুদ মুজাইক রোগ বীজ থেকে হয়। একই জমিতে বার বার শিম চাষ করলে এ ধরনের পচন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিবপুরে শিমের পচন রোগে কৃষক দিশেহারা

আপডেট টাইম : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭