ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭
  • ৪৬১ বার

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ পর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকেল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ ছাড়া এই পর্যায়ে পাঁচটি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
জয়নাল আবেদীন বলেন, ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকেল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, চতুর্থ পর্যায়ে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাসদ, জাসদ (আম্বিয়া) ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।
এরআগে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপ্রধানের এই সংলাপ শুরু হয়। এ নিয়ে ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন আবদুল হামিদ।
বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি এরমধ্যে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি।
বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান আলোচনা শেষ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি

আপডেট টাইম : ১২:১৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭