ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিএনপি আবার ক্ষমতায় আসবে : খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
  • ৪৬২ বার

নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করছে সরকার। বিএনপি আবার ক্ষমতায় আসবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে সময়মতো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে আন্দোলনের দিনক্ষণ উল্লেখ করেননি তিনি।

ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে

এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নতুন বছরে সব ধরনের হত্যা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, নতুন বছরে হত্যা-গুম বন্ধ করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যেই দলেরই হোক, আমি কোনও খুন চাই না।

বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দাবী করে তিনি বলেন বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করতেই তারা এমনটা করছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এ সরকারের আমলে দেশে হত্যা ও গুমের মহোৎসব শুরু হয়েছে। আর চলছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই চলবে না, প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিএনপি আবার ক্ষমতায় আসবে : খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭