ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ছাগল সুন্দরী প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৪৮০ বার

লিথুয়ানিয়ায় হয়ে গেল ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। তা হলো ছাগল সুন্দরী প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রামিগালা গ্রামে। প্রতি বছরই এ গ্রামে আয়োজন করা হয় এমন প্রতিযোগিতা। এবারও তার ব্যত্যয় হয় নি। এ খবর দিয়েছে লন্ডনের পত্রিকা দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, ষোড়শ শতাব্দী থেকে ওই গ্রামে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। প্রতি বছর ২০শে জুন এ প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক শত ছাগল। এর মালিকরা ছাগলগুলোকে সুন্দর করে সাজিয়ে হাজির করে। ছাগলদের দিয়ে প্যারেডের আয়োজন করা হয়। অবশেষে বিচারকদের রায়ে ছাগল সুন্দরী নির্বাচিত হয় মার্স নামের একটি রাম ছাগল। তাকে বিজয়ের মুকুট পরানোর খুব চেষ্টা করা হলো। কিন্তু কোন উপায়েই তা পরানো গেল না। অগত্যা আর কি করা। মুকুটটি তার মনিবের মাথায় তুলে দেয়া হলো। এতে তার মনিব বেজায় খুশি। তার ছাগল সেরা সুন্দরী নির্বাচিত হয়েছে- এ আনন্দ একমাত্র তিনিই জানেন। প্রতিযোগিতার আয়োজক লরেটা কুবিলিউনিনে বলেন, একে বলা হয় গোট প্যারেড। এতে সবচাইতে সুন্দর ছাগলটিকে বেছে নিয়ে মুকুট পরিয়ে দিই আমরা। সেই মধ্যযুগ থেকেই রামিগালা গ্রামের প্রতীক ছাগল। তাই প্রাণীটি যেন গায়েরই এক সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

ছাগল সুন্দরী প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫