ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

উচ্চশিক্ষার মান নিশ্চিতে এক ছাতার নিচে বাংলাদেশ ও মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত ‘ডিক্লারেশন অব ইন্টেন্ট টু সাইন এ্যান এমওইউ’ চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিএসি‘র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং এমকিউএ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো অধ্যাপক ড. মোহাম্মদ সাতোর বিন সাবর্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিএসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের উচ্চশিক্ষা খাতের অংশীদারত্বে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

এর আওতায় ভবিষ্যতে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি পাবে:

মান নিশ্চয়তা ও অ্যাক্রেডিটেশন: উচ্চশিক্ষার বৈশ্বিক মানদণ্ড বজায় রাখা ও যৌথ মূল্যায়ন।

দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ: শিক্ষা ও প্রশাসনিক কাঠামোর দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত কর্মসূচি।

অভিজ্ঞতা বিনিময়: প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এমওইউ চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে তা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে এবং বৈশ্বিক অঙ্গনে ডিগ্রির গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

উচ্চশিক্ষার মান নিশ্চিতে এক ছাতার নিচে বাংলাদেশ ও মালয়েশিয়া

আপডেট টাইম : ১১:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬