ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

১ জানুয়ারি থেকে বিনামূল্যে ৩৬ কোটি ২২ লাখ বই বিতরণ : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৪৪৩ বার

আগামী বছরের ১ জানুয়ারি সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ৩৬ কোটি ২১ লক্ষ ৮২ হাজার ২৪৫টি নতুন বই প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০১৬ সালের তুলানয় ২০১৭ সালে ২ কোটি ৮৪ লক্ষ ১৯ হাজার ৪৮৫টি বই বেশি দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীল কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এ সমাবেশের আয়োজন করে।

২০১৬ সালের ১ জানুয়ারি ৩৩ কোটি ৩৭ লক্ষ ৬২ হাজার ৭৬০টি বই শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হয়েছিল। প্রতি বছরেই বই বিতরণের সংখ্যা বাড়ছে। প্রি-প্রাইমারি, প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এ বই দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতায় যুক্ত হয়ে নিজেকে ধ্বংস ও সমাজ সভ্যতার সর্বনাশ ছাড়া কিছু করা যায় না। ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। কল্যাণের ধর্ম। জঙ্গি তৎপরতায় যুক্ত হয়ে শুধু নিজেকে নয় মহান এই ধর্মকেও বিতর্কিত করা হয়েছে। স্নেহ, মমতা ও ভালবাসা দিয়ে শিক্ষার্থিদের জঙ্গি তৎপরতায় যুক্ত হওয়ার হাতছানি থেকে দূরে রাখতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। তারা একদিন বিশ্ব জয় করবে। শুধু মানসম্মত শিক্ষা দিলেই হবেনা। আমরা সততা, ন্যায়নিষ্ঠ, শ্রদ্ধাশীল ও পরিপূর্ণ ভাল মানুষ চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১ জানুয়ারি থেকে বিনামূল্যে ৩৬ কোটি ২২ লাখ বই বিতরণ : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬