ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ০ বার

হাওর বার্তা ডেক্সঃ রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী উপাচার্যের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের নতুন এ দায়িত্বকে ঘিরে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে আশাবাদ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম, গবেষণা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

আপডেট টাইম : ০৬:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬