ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আশকোনায় অভিযান শীলা ও তৃষ্ণার ৭ দিনের রিমান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৪৮১ বার

আত্মঘাতী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নব্য জেএমবির দুই নারী সদস্য জেবুন্নাহার শীলা ও তৃষ্ণার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় কোনো আইনজীবী আসামিদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেননি।

জেবুন্নাহার শীলা নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী এবং তৃষ্ণা পলাতক জঙ্গি নেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী।

উল্লেখ্য, শনিবার রাজধানীর পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের সময় আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ও গুলিতে দু’জন নিহত হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

অভিযানের দিনই জঙ্গি সুমন ওরফে ইকবালের স্ত্রী শাকিলার (৩০) লাশ উদ্ধার করা হয়। আর আজিমপুরে অভিযানের সময় নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে শিপারের ছেলে রাশেদ ওরফে আদর (১৪) গোলাগুলিতে নিহত হয়।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টার এ অভিযানে দুই শিশু সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেন। তারা হচ্ছেন- সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জাহিদ ওরফে মুরাদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান (নাম অজ্ঞাত)। আরেকজন হচ্ছেন, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান (নাম অজ্ঞাত)। আজ আদালত এই দুই নারীর ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

এছাড়া গ্রেনেড বিস্ফোরণে গুরুতর আহতাবস্থায় আস্তানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সাবিনা নামের ৪ বছরের এক শিশুকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) এ অভিযান পরিচালনা করে।

দক্ষিণখান থানার আশকোনায় হাজী ক্যাম্পের অদূরে কুয়েত প্রবাসী জামাল হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানটির নাম দেয়া হয়েছে ‘অপারেশন রিপল টোয়েন্টিফোর’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আশকোনায় অভিযান শীলা ও তৃষ্ণার ৭ দিনের রিমান্ড

আপডেট টাইম : ১১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬