ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“লেখাপড়া করে যেই গাড়িঘোড়া চড়ে সেই”-এর মধ্যে লুকিয়ে আছে শিক্ষার্থীদের প্রেরণা ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য যে ১০ গাছ লাগালে বাড়ি ঠাণ্ডা থাকবে, পাখিও আসবে জামাতে ফজর নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব নারীদের জন্য আবার বাসসেবা বিআরটিসির সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী সরকারের প্রথম ছয় মাস : পরিবর্তনের প্রতিশ্রুতি ও ক্ষমতার বাস্তবতা অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী কারাগার থেকে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ পরীক্ষার্থীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪ বার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় আশানরূপ ফল না পেয়ে ৪ লাখ পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফলাফলে পুনর্নিরীক্ষণের এসব আবেদন পড়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, ‘৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক রয়েছে। সে হিসাবে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র এবং ২ লাখ ৩১ হাজার ৪৭১টি ব্যবহারিক উত্তরপত্রসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।’

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

চলতি বছর ১০ আগষ্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর পরের দিন ১১ অগাস্ট থেকে আশানরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত আবেদনের সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা।

এ বছরের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার এসএসসি ও সমমানে মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় নির্মিত https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণে ১৫০ টাকা হারে ফি দিতে হয়েছে পরীক্ষার্থীদের।

কোন বোর্ডে কত আবেদন?

ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আর কুমিল্লা বোর্ডের ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি পত্রের ফল, রাজশাহী বোর্ডের ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী ৯৮ হাজার ৭১০টি পত্রের ফল, যশোর বোর্ডের ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী ৭৪ হাজার ৭১৭টি পত্রের, চট্টগ্রাম বোর্ডের ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের, বরিশাল বোর্ডের ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি পত্রের, সিলেট বোর্ডের ২০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী ৫০ হাজার ৭১০টি পত্রের, দিনাজপুর বোর্ডের ৩৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী ৮৯ হাজার ২৮৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করছেন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্রের এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

যে পরীক্ষার্থীরা চলতি বছর এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন তাদের খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা হবে বলে গত ১০ অগাস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“লেখাপড়া করে যেই গাড়িঘোড়া চড়ে সেই”-এর মধ্যে লুকিয়ে আছে শিক্ষার্থীদের প্রেরণা

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ পরীক্ষার্থীর

আপডেট টাইম : ১০:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬