ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৫১৩ বার

সারা দেশের বিচারকদের নিয়ে ‘জাতীয় বিচার বিভাগীয়’ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের উদ্বোধন করা হবে।

শনিবার সকাল ১০টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্মেলনের উদ্বোধন করবেন। দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন বসবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে। সম্মেলনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ দেশের অধস্তন আদালতের সকল বিচারকরা অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলন উদ্বোধন করার কথা কথা ছিল। কিন্তু গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাঠিয়ে তার সম্মেলনে না আসার বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানো হয়। সম্মেলনে ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকে আমন্ত্রণ জানানো হলেও তিনিও আসছেন না বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, সম্মেলনে সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া।

বিশেষ অতিথি থাকবেন সাবেক বিচারপতি প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক।

রবিবার সকাল নয়টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে দ্বিতীয় দিনের অধিবেশন হবে। প্রথম দিন সকল বিচারক অংশ নিলেও দ্বিতীয় দিনে অংশ নিবেন কেবল জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের ডিজিটাইজেশন এবং কার্যকর আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনার মাধ্যমে মামলাজট সহনীয় পর্যায়ে কমিয়ে আনার পথে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হবে। এতে গত দুই বছরে বিচার বিভাগের সামগ্রিক সাফল্য নিয়ে একটি ডকুমেন্টারি বা তথ্যচিত্র উপস্থাপন করা হবে। দেশের ইতিহাসে এটি প্রথম বিচার বিভাগী নিয়ে ডকুমেন্টারি।

গত বছর দেশের ইতিহাসে প্রথমবারের মত এ সম্মেলনের আয়োজনের উদ্যোগ নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত বছর একদিন সম্মেলন হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

আপডেট টাইম : ০৭:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬