ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ওয়ার্ড কাউন্সিলর নিয়ে মরিয়া শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৭৫৩ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজের সমর্থনপুষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের জয় নিশ্চিত করতে মরিয়া স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সহায়তাও চেয়েছেন তিনি। পাশাপাশি কাউন্সিলরদের জেতানোর দায়িত্ব তার হাতে ছেড়ে দেওয়া হোক, এমন আগ্রহও কেন্দ্রীয় নেতাদের কাছে প্রকাশ করেছেন শামীম। সেই প্রস্তাব নাকচ করেছে কেন্দ্র।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো আরও জানিয়েছে, ওয়ার্ড কাউন্সিলর নিয়ে কোনও আগ্রহ কেন্দ্রের নেই। কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা শামীম ওসমানকে জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একান্ত নিজের লোক না পেলেও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ২৭টি ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডেই তার অনুসারীদের কাউন্সিলর প্রার্থী হিসাব দাঁড় করিয়েছেন। তাই তার সমর্থনপুষ্ট কাউন্সিলরদের বিজয়ী করার দায়িত্ব যেন তার হাতে ছেড়ে দেওয়া হয়, এ প্রস্তাব কেন্দ্রীয় নেতাদের কাছে করেছেন । তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে তার এ প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

তবে কাউন্সিলর প্রার্থীরা যেহেতু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে না তাই নাসিক নির্বাচনে কাউন্সিলরদের নিয়ে একেবারেই ভাবছে না আওয়ামী লীগ। সবগুলো ওয়ার্ডে যদি বিএনপি সমর্থিত কাউন্সিরলররা জিতেও যান, তাতেও আপত্তি নেই দলটির। নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করাই তাদের প্রধান লক্ষ্য।

নাসিক নির্বাচনের অন্যতম সমন্বয়ক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘শামীম ওসমান তার কিছু অনুসারীকে কাউন্সিলর পদে প্রার্থী করেছেন। তিনি তার মনোনীত কাউন্সিলরদের বিজয়ী করতে আমাদের সঙ্গে কথা বলেছেন।

শামীম ওসমান বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’ এরপর তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি আর কল রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ওয়ার্ড কাউন্সিলর নিয়ে মরিয়া শামীম ওসমান

আপডেট টাইম : ১১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬