ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আন্দোলনের মুখে বুয়েট বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৪৩৮ বার
উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থীর হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি টার্মের পূর্ব ঘোষিত টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে ২৩ জুন একদল ছাত্র-ছাত্রীর উপাচার্য, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালককে উপাচার্য কার্যালয়ে জিম্মি করা, ২৪ জুন শিক্ষকদের আবাসিক এলাকা অবরুদ্ধ করা এবং রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এবং শিক্ষার পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আজ বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আন্দোলনের মুখে বুয়েট বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ০২:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫