ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৯ বার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমকে বাণিজ্যিক চিন্তার ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে।

দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং উন্নয়নকে বিশ্ব দরবারে তুলে ধরার ব্রত নিয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, আগামী দিনে সঠিক সংবাদ ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে বদলে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার মাধ্যমে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬