ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

সৌদি থেকে ব্যবসা গুটিয়ে নিলেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৩৭২ বার

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরব থেকে সব ব্যবসা গুটিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদিতে তার আটটি কোম্পানির সবক’টি বন্ধ করে দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প নিজের বেশ কয়েকটি কোম্পানি বন্ধ করে দেন। এর মধ্যে সৌদি আরবে তার চারটি কোম্পানিও রয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে ট্রাম্পের মোট আটটি কোম্পানিতে বিনিয়োগ ছিল। চলতি বছরের বিভিন্ন সময় চারটি কোম্পানি বন্ধ করে দেয়া হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাকি চারটিও বন্ধ করে দেয়া হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুস্পষ্ট স্বার্থগত সংঘাত থাকার পরও কিছু ব্যবসা চালিয়ে যাওয়ায় ট্রাম্প গুরুতর উদ্বেগের সৃষ্টি করেন। এর মধ্যে রয়েছে তার এনবিসি’র রিয়ালিটি সিরিজ ‘সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস’র এক্সিকিউটিভ প্রডিউসারের পদ থাকা।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইতিমধ্যে তার ব্যবসায় যে পরিবর্তন এনেছেন, সে বিষয়ে ১৫ ডিসেম্বর ঘোষণা দেবেন।

ট্রাম্প অর্গানাইজেশনের জেনারেল কাউন্সেল অ্যালান গার্টেন বলেছেন, চারটি কোম্পানি বন্ধ করে দেয়ার বিষয়টি একান্তই প্রাত্যহিক ‘ঘর পরিচ্ছন্নতা’র মতো একটি কাজ।

বর্তমানে সৌদি আরবে ট্রাম্পের কোনো বিনিয়োগ নেই বলেও দাবি করেন তিনি।

অ্যালান গার্টেন বলেন, ‘সৌদি আরবে কোনো ধরনের ব্যবসার বিষয়টি আমার জানা নেই। আমি যদি আরও পরিষ্কার করে বলি- সৌদি আরবে কোনো (ট্রাম্পের) ব্যবসা নেই।’

কট্টরপন্থী রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কড়া সমালোচক। তবে নির্বাচনের আগে সৌদিতে তার বিনিয়োগের বিষয়টি প্রকাশ হয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

সৌদি থেকে ব্যবসা গুটিয়ে নিলেন ট্রাম্প

আপডেট টাইম : ১২:১৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬