ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কনে সিদ্বেশ্বরী গার্লস স্কুলের গৌরবময় সাফল্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২১০ বার

রাজধানীর রমনা অঞ্চলে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিদ্বেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীরা। শনিবার (০৯ মে ২০২৬) দুর্নীতি প্রতিরোধ কমিটি, রমনা অঞ্চল-এর উদ্যোগে রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিদ্বেশ্বরী গার্লস স্কুলের বিতর্ক দল। যুক্তিনির্ভর উপস্থাপনা, তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ এবং সাবলীল বক্তব্যের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি।

অন্যদিকে, একই অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাতেও বিদ্যালয়টির শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য দেখিয়েছে। দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধভিত্তিক সৃজনশীল চিত্র উপস্থাপনার মাধ্যমে তারা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নেয়।

প্রতিযোগিতার মূল বিষয় ছিল সমাজে নৈতিকতা, জবাবদিহিতা এবং দুর্নীতি প্রতিরোধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম ও নৈতিক চেতনা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এ সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়টির নবনিযুক্ত সভাপতি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সৃজনশীল চর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সাফল্যকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে অনুপ্রাণিত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দুর্নীতিবিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কনে সিদ্বেশ্বরী গার্লস স্কুলের গৌরবময় সাফল্য

আপডেট টাইম : ১২:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬