ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ৬৯৯ বার

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহন করানো যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়কে তদারকির নির্দেশও দেওয়া হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শরীরের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিল। একই সঙ্গে প্রাক-প্রাথমিকে পড়ুয়া শিশুদের স্কুলব্যাগ বহন না করতেও রুল দেয় আদালত। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে আবেদন করেন তিনজন আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, মো. জিয়াউল হক ও ‍আনোয়ারুল করিম। এ বিষয়ে রিটকারী আইনজীবীরা সাংবাদিকদের বলেছিলেন, ‘শিশুদের স্কুলে যাওয়ার সময় তাদের বেশি ওজনের ব্যাগের ওজন তার বহন অযোগ্য থাকে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র সরকার শিশুদের ওজনের ১০ শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন না করার একটি নির্দেশনা জারি করেছেন। আমাদের দেশেও একটি আইন করতে আমরা আবেদন করেছিলাম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬