ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আইভীকে সমর্থন দিয়ে জাসদ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৩৮৪ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়ে মেয়র পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মোসলেমউদ্দিন।

রবিবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৫ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখন নাসিক নির্বাচনে মেয়র পদে সাত জন, কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর

পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রবিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাসদের মেয়র প্রার্থী মোসলেমউদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ সময় মোসলেমউদ্দিন বলেন, ‘১৪ দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। জাতীয় ঐক্যের স্বার্থে ১৪ দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমি দলের সিদ্ধান্তে ১৪ দলের প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভীকে সমর্থন করে যাব।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আইভীকে সমর্থন দিয়ে জাসদ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপডেট টাইম : ১০:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬