ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

গুলশান হামলায় আইএসের অনুমতির বিষয়ে তথ্য নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৪১০ বার

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার আগে গ্রেপ্তার তামিম চৌধুরী আন্তর্জাতিক জঙ্গি আইএসের অনুমতি নিয়েছিলেন কিনা- সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরে একটি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে আইএস এর অনুমোদন নিয়ে যে বিষয়টি বলা হয়েছে। তা নিয়ে আমরা তদন্ত করছি। তবে আমাদের গোয়েন্দাদের কাছে এমন কোনো তথ্য নেই।

গুলশানের হলি আর্টিজান হামলার পর থেকে পুলিশের সক্ষমতা অনেকাংশে বেড়েছে। পুলিশ এখন যেকোনো ধরনের হামলা মোকাবিলায় সক্ষম। এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি সংগঠন নব্য জেএমবির নেতা মারজান, বাশার, রাজিবসহ বিভিন্ন সদস্য- যারা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিরাপত্তা বাড়লেই দেশের বিনিয়োগ বাড়বে আর বিনিয়োগ বাড়লে দেশ এগিয়ে যাবে। দেশে টেন্ডারবাজি চাঁদাবাজি হলে দেশের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আর বিনিয়োগে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সে জন্য পুলিশ কাজ করছে। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে জনবান্ধব ও নারীবান্ধব করে গড়ে তোলার বিষয়ে আমরা কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

গুলশান হামলায় আইএসের অনুমতির বিষয়ে তথ্য নেই

আপডেট টাইম : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬