ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, সোচ্চার শতাধিক শিল্পী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ বার

মুশতাক আহম্মদ লিটনঃ ২০২৬ সালে নৃত্যকলা শাখায় একুশে পদক-এর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সোচ্চার হয়েছেন দেশের শতাধিক নৃত্যশিল্পী। প্রশ্নবিদ্ধ এই মনোনয়ন বাতিল করে যোগ্য ও স্বীকৃত শিল্পীকে পুরস্কার প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রজন্মের প্রায় ১০০ জন নৃত্যশিল্পী এ দাবি তুলে ধরেন। তাঁদের বক্তব্যে এবারের মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, শারমিন হোসাইন, মাহফুজুর রহমান, সেলিনা হক, নীলুফার ওয়াহিদ পাপড়ি, তামান্না রহমান, বেনজীর সালাম, আনিসুল ইসলাম হিরু, ফারহানা চৌধুরী বেবি, আবিদুর রহমান কচি, সোহেল রহমান, মনিরা পারভীন হেপি ও মেহবুবা মাহনুর চাঁদনীসহ অনেকে।

বক্তারা বলেন, নৃত্যকলা শাখায় একুশে পদক প্রদান শিল্প-সংস্কৃতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ। তবে এবারের মনোনয়নে যোগ্য শিল্পীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এর ফলে নৃত্যাঙ্গনের গুণী ও প্রবীণ শিল্পীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
শিল্পীরা দ্রুত যাচাই-বাছাই করে নতুন করে মনোনয়ন ঘোষণার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যাতে বিতর্ক এড়ানো যায়, সে লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ মূল্যায়ন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়—
১. ২০২৬ সালে নৃত্যকলায় ঘোষিত মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা,
২. নৃত্যাঙ্গনের অভিজ্ঞ ও স্বীকৃত প্রবীণ ব্যক্তিত্বদের মতামত গ্রহণ,
৩. স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিতকরণ।

নৃত্যশিল্পীরা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নৃত্যাঙ্গনের মর্যাদা ও আস্থার প্রশ্নে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, সোচ্চার শতাধিক শিল্পী

আপডেট টাইম : ০৭:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬