ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ধানের শীষের জয়ে সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী সংসদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩ বার

Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনীত প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী দেশের বিভিন্ন আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। আইন অঙ্গন থেকে উঠে আসা এই প্রতিনিধিদের বিজয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আলোচনার।

বিজয়ী আইনজীবীদের মধ্যে রয়েছেন—

বরিশাল-৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন;
নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন;

কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান;

ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান;
নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এছাড়া মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী;
টাঙ্গাইল-৮ আসনে অ্যাডভোকেট আহমেদ আযম খান;
পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির;
চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিজয়ী হয়েছেন।

অন্যদিকে পাবনা-২ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস;
নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল;
লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান;
এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন পেশা থেকে উঠে আসা এই ১৩ জন সংসদ সদস্য জাতীয় সংসদে আইন প্রণয়ন, বিচারিক সংস্কার ও সাংবিধানিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সুপ্রিম কোর্ট অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সংসদীয় বিতর্কে গঠনমূলক অবদান রাখবেন—এমন প্রত্যাশাই এখন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ধানের শীষের জয়ে সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী সংসদে

আপডেট টাইম : ০৩:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬