ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়া বিসিসিআইয়ের অদূরদর্শিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ বার

‘মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা প্রকাশ্যে বলার দরকার ছিল না’

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতীয় রাজনীতিবিদ শশি থারুর তো বলেই দিয়েছেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এবার আইসিসির সাবেক কর্মকর্তা সামি উল হাসান বার্নি বলেছেন, মোস্তাফিজকে এভাবে দল থেকে বাদ দিয়ে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বিসিসিআই। মোস্তাফিজকে নীরবেই আইপিএল থেকে সরিয়ে রাখা যেত, যদি একান্ত বাদ দিতেই হতো।

পিটিআইকে আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন বার্নি বলেন, দায়িত্বরতরা যদি আরেকটু সতর্ক থাকতেন, বাংলাদেশের ঐ খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলতেন, তাহলে এই পরিস্থিতি সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব হতো।

তিনি জানান, তাদের প্রকাশ্যে এটা বলার দরকার ছিল না। সহজেই একান্তে ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারত খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা এবং কেউ জানতে পারত না কী ঘটেছিল, সবকিছু ঠিকভাবে আগোতো। কখনও কখনও আপনি বিচারে ভুল করেন এবং এমন একটি বিবৃতি দেন যার প্রভাব রয়ে যায়। তাই ৩ জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঠিক এক মাসের মাথায় আইসিসিকে এখন বিশ্বকাপের লাভ-ক্ষতির অঙ্কে বসতে হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশ্বকাপ না দেখলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে আইসিসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়া বিসিসিআইয়ের অদূরদর্শিতা

আপডেট টাইম : ১০:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬