ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

ভেজাল প্যারাসিটামলে শিশু মৃত্যুর মামলায় গাফিলতি পেলে শাস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৪৭৪ বার

রীড রীড ফার্মাসিউটিক্যােলসের ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে ২৬ শিশুর মৃত্যুর ঘটনার মামলায় সব আসামি খালাস পাওয়ার পেছনে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আদালতের রায়ের পরদিন মঙ্গলবার সচিবালয়ে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানালেন।

ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় রীড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে করা মামলায় পাঁচ আসামির সবাইকে খালাস দেন আদালত। সোমবার ঢাকার ঔষধ আদালতের বিচারক আতোয়ার রহমান রায় ঘোষণা করে বলেন, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার ‘অযোগ্যতা ও অদক্ষতার কারণে’ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।
রায় নিয়ে বিচারকের এমন পর্যবেক্ষণের কথা শুনে মঙ্গলবার ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সচিবালয়ে ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, ভেজাল ওষুধ সেবনের পর নিহতদের পরিবার কেন ন্যায়বিচার পাবে না? নিশ্চয় কেউ অপরাধ করেছেন নইলে কেন ২২টা শিশু মারা গেল? এ ক্ষেত্রে কোনোভাবেই যদি ওষুধ প্রশাসনের কোনো ব্যক্তি দায়ী হয়, তার বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো সরকারি কর্মকর্তার গাফিলতির কারণে যদি মামলা থেকে ওই ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাকে ছাড় দেয়ার প্রশ্ন আসে না। কারণ এর সঙ্গে জনগণের স্বার্থ জড়িত, তাদের জীবনমরণের প্রশ্ন জড়িত রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রীড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

ভেজাল প্যারাসিটামলে শিশু মৃত্যুর মামলায় গাফিলতি পেলে শাস্তি

আপডেট টাইম : ১১:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬