ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কয়ার হাসপাতাল ছাড়ছেন খাদিজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৬৪১ বার

প্রায় দুই মাস চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতাল ছাড়ছেন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সোমবার সকালে তাকে এই চিকিৎসালয় থেকে সাভারের পক্ষাগাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা মাশুক মিয়া।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতির কোপে আহত হন খাদিজা। মরণাপন্ন তরুণীতে তাৎক্ষণিক নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন ভোরে তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেই দিনই তার মাথায় এক দফা অস্ত্রোপচার করা হয়।

এই হাসপাতালে আনার পর খাদিজার বেঁচে উঠার সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ বলে জানিয়েছেন চিকিৎসকর। কিন্তু অসামান্য জীবনিশক্তি দেখিয়ে সেরে উঠেন এই তরুণী।
৪ অক্টোবরের পর খাদিজার হাত ও মাথায় আরও একাধিকবার অস্ত্রোপচার করা হয়। গত শনিবার খাদিজাকে গণমাধ্যমের সামনে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। খাদিজা বলেন, তিনি ভালো আছেন, পুরোপুরি সুস্থ হতে দেশবাসীর দোয়াও চান তিনি।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, খাদিজা অনেকটাই সেরে উঠলেও তার শরীরের বাম অংশ এখনও অনেকটাই অবশের মতো হয়ে আছে। এখন তাকে ফিজিওথেরাপি দিতে হবে। আর সিআরপিই সবচেয়ে ভালো বিকল্প।

এর মধ্যে খাদিজার চিকিৎসা শেষ জানিয়ে তাকে চাইলে নিয়ে যাওয়া যাবে বলে স্বজনদের জানিয়ে দেয় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজাকে আরো আগেই রিলিজ দেওয়া হয়েছে। যেহেতু ঢাকায় তাদের থাকার জায়গা নেই তাই সাভারের সিআরপিতে একটি কক্ষ অথবা শয্যা না পাওয়া পর্যন্ত তারা এখান থেকে যেতে পারছে না।’

এই কক্ষ বা পাওয়ার খোঁজে রবিবার খাদিজার বাবা মাশুক মিয়া যান সাভারের সিআরপি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারা এই তরুণীকে নিয়ে যেতে বলেছেন বলে জানান খাদিজার বাবা।

মাশুক মিয়া বলেন, ‘আইজ (রবিবার) আমার সাভারে যাওনের খথা আছিন। কিন্তু যাইতাম ফারছি না। তাগো লগে ফুনে খথা হইছে, কাইল (সোমবার) সখাল ১০টায় ইনশা আল্লাহ রওনা খরবো।’

দেশ জুড়ে আলোড়ন তোলা এই ঘটনায় খাদিজার চিকিৎসার পুরো খরচই বহন করেছে সরকার। গত প্রায় দুই মাসে হাসপাতালে থাকার বিল কতো হয়েছে, সে বিষয়ে বাবা মাসুক মিয়াকে কিছু জানানোও হয়নি। মাসুক মিয়া বলেন, ‘আমাকে এক টাকাও দিতে হইছে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

স্কয়ার হাসপাতাল ছাড়ছেন খাদিজা

আপডেট টাইম : ১১:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬