ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমার চুল কেনো অল্প বয়সে পেকে গেলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
  • ৩৫৭ বার

ঘন কালো চুলের ফাঁকে ফাঁকে পাকা চুল চেহারায় বয়সের ছাপ এনে দেয়। বয়সের সঙ্গে চুল পাকার সম্পর্ক থাকলেও এর সঙ্গে অন্যান্য বিষয়ও জড়িত।

অনেকেরই বিশের পর থেকে চুল পাকতে শুরু করে। কী কারণে আমাদের কালো চুল এভাবে সাদা হয়ে যায়? দেখে নেই অকালে চুল পেকে যাওয়ার কারণগুলো-

১. পারিবারিক ইতিহাস

আপনার বাবা অথবা মায়ের যদি কম বয়সে চুল পেকে গিয়ে থাকে, তবে আপনারও কম বয়সেই চুল পাকার আশংকা রয়েছে। এই ব্যাপারটা আসলে আপনার জেনেটিক বৈশিষ্ট্যের কারণেই ঘটে থাকে।

২. অটোইমিউন জটিলতা

অ্যালোপেশিয়া অ্যারিয়াটা নামের একটি অটোইমিউন ডিজিজ আছে যা ত্বক এবং চুলকে প্রভাবিত করে অনেক বেশি। এই জটিলতায় যারা আক্রান্ত তাদের তালুতে ছোট গোল গোল টাক পড়তে পারে।

৩. আপনি দূষিত পরিবেশে থাকেন

টক্সিন ও দূষিত পদার্থ আপনার চুল অকালে পাকিয়ে ফেলতে পারে। এগুলো মেলানিনের উৎপাদনকে প্রভাবিত করে এবং চুল পাকার হাড় বাড়ায়।

৪. আপনি প্রচুর স্ট্রেসের মাঝে আছেন

দূষণের কারণে আপনার স্ট্রেস বাড়লে মূলত সেটাই এই চুল পাকার ব্যাপারটাকে প্রভাবিত করে। জেনেটিক বৈশিষ্ট্য অনুযায়ী যে বয়সে চুল পাকার কথা, স্ট্রেসের কারণে সেই সময়টা এগিয়ে আসতে পারে।

৫. সিগারেটের ধোঁয়া

আপনি নিজেই ধূমপায়ী হন অথবা বাড়ির অন্য কেউ করুক, সিগারেটের ধোঁয়া আপনার চুলের রঙে আনতে পারে পরিবর্তন। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চুল অকালে পেকে যাওয়ার হার আড়াই গুণ বেশি।

৬. আপনার হরমোনে পরিবর্তন আসছে

মূলত সময়ের সাথে হরমোনে পরিবর্তন আসে বলেই চুলের ধরণ, ঘনত্ব এবং রঙে পরিবর্তন আসে। চুল পাকার পেছনেও দায়ী এই হরমোন।

এছাড়াও প্রয়োজনীয় পুষ্টির অভাব, অ্যানিমিয়ার কারণে চুল অকালে পেকে যেতে পারে।

৩০ অতিক্রম করার পর প্রতি ১০ বছরে ১০-২০ শতাংশ হারে আপনার চুল পাকার পরিমান বাড়তে পারে। এ কারণে নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত চুলের রঙ কালো থাকলেও একটা সময়ে প্রকৃতির নিয়মেই অধিকাংশ মানুষের চুল ধূসর হয়ে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমার চুল কেনো অল্প বয়সে পেকে গেলো

আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬