ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৬৫ বার

Oplus_16908288

.২০০১-২০০৬ চারদলীয়জোট সরকারের সফল শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মামলায় জর্জরিত হয়ে দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেন। ৫ আগস্টের পর দেশে ফিরে আসেন তিনি।

শিক্ষার আমূল পরিবর্তনের অগ্রদূত এই শিক্ষাবিদকে এবারও মনোনয়ন দিয়েছে বিএনপিতে। সোমবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে ড. ওসমান ফারুকের নামও আসে। তাকে কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ড. ওসমান ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে হিসেবে যোগ দেন। তিনি সেখানে অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির হয়ে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদ নির্বাচনে খালেদা জিয়ার সরকারে মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

ওসমান ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুলে থেকে মেট্রিকুলেশন, ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র-টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।তার পিতা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

শিক্ষকতা শেষে ওসমান ফারুক বিএনপিতে যোগ দেন। তিনি বর্তমানে দলের ভাইস চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

আপডেট টাইম : ০১:১৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫