ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

রাজধানীর বিদ্যালয়গুলোতে ভর্তি ফরম বিতরণ, পরীক্ষা কখন, কোথায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
  • ৪৯৫ বার

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন ফরম বিতরণ, জমাদান ও পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভর্তির আবেদন ফরম ছাড়বে ১৫ নভেম্বর। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে ১৫ নভেম্বর ফরম বিতরণ শুরু হবে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া নার্সারি এবং কেজি স্তরেও ছাত্রী ভর্তি করা হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতি কার্যদিবসে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে।

শনিবার সকাল থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ভর্তি ফরম অনলাইনে পাওয়া যাচ্ছে। ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোনো সময় আবেদন করা যাবে। ফরম ডাউনলোড করে পূরণ শেষে সাবমিট করতে হবে। ভর্তি ফি পাঠাতে হবে বিকাশের মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত তথ্য স্কুলের ওয়েবসাইটে (www.vnsc.edu.bd) দেওয়া হয়েছে।

আগামীকাল রোববার ভর্তি ফরম বিতরণ শুরু করবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। অপরদিকে রাজধানীর ৩৫টি সরকারি হাইস্কুলে ভর্তি ফরম বিতরণ শুরু হবে ৩০ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজে আগামীকাল নার্সারি-কেজিসহ প্রাথমিক স্তরের ভর্তি ফরম বিতরণ শুরু হবে। ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাক-প্রাথমিক স্তর ও প্রথম শ্রেণির এবং ২০ ডিসেম্বর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির ফরম জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.wlfsc.edu.bd) পাওয়া যাবে। ভর্তি ফরমের জন্য বাংলা মাধ্যমে ২০০ টাকা নেওয়া হলেও ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ৫০০ টাকা নেওয়া হচ্ছে।

১০ নভেম্বর থেকে শুরু হয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আবেদন ফরম বিতরণ। প্রথম শ্রেণির আবেদনপত্র বিতরণ শেষ হবে ২২ নভেম্বর। অন্যান্য শ্রেণিতে ফরম বিতরণ শেষ হবে ১৩ ডিসেম্বর। বিস্তারিত তথ্য স্কুলের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বনানী বিদ্যানিকেতনে ৩ নভেম্বর ফরম বিতরণ শুরু হয়েছে। ক্লাসভেদে বিভিন্ন তারিখে ফরম বিতরণ শেষ হবে।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি হাইস্কুলে ভর্তিকে সামনে রেখে এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয় আলাদা দুটি নীতিমালা জারি করেছে। এবারও ভর্তিতে ‘এলাকা কোটা’ অনুসরণ করা হবে। এলাকার বাসিন্দা প্রমাণে ফরমের সঙ্গে গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের যেকোনো একটি জমা দিতে হবে।

ফি কাঠামোও নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে এবারও লটারির মাধ্যমে ভর্তি করা হবে। তবে অন্যান্য শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

রাজধানীর বিদ্যালয়গুলোতে ভর্তি ফরম বিতরণ, পরীক্ষা কখন, কোথায়

আপডেট টাইম : ০১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬