ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম বাড়ল, দেশের ইতিহাসে সর্বোচ্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

আজ রোববার (১৯ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

বাজুসের নতুন দাম অনুযায়ী, আগামীকাল সোমবার ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

আজ রোববার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার এক টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

স্বর্ণের দাম বাড়ল, দেশের ইতিহাসে সর্বোচ্চ

আপডেট টাইম : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫