ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের ‘জুলাই সনদ’ স্বাক্ষর পণ্ড করার অপচেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী ও জনতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫২ বার

রাজধানীর সংসদ ভবন এলাকায় আয়োজিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে শুক্রবার দুপুরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। “জুলাই যোদ্ধা” পরিচয়ে আসা একদল মুখোশধারী ব্যক্তি হঠাৎ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় ওই গোষ্ঠী সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলে বাইরে বেরিয়ে আসে এবং বিক্ষোভের নামে কয়েকটি ট্রাক ও বাসে নির্বিচারে ভাঙচুর চালায়। ভাঙচুরের শিকার যানবাহনের মধ্যে পুলিশের দুটি গাড়িও রয়েছে।

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’

গোপন সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা” পরিচয় ব্যবহার করে মূলত জামায়াতে ইসলামী’র ছাত্র সংগঠন শিবিরের কিছু চিহ্নিত ক্যাডার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি অংশ এই বিশৃঙ্খলার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পণ্ড করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী ও সচেতন জনতা দ্রুত এগিয়ে এসে ওই অপপ্রয়াস প্রতিহত করেন। সেনা সদস্যদের সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনী স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উপস্থিত জনতা হামলাকারীদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ স্লোগান দিতে থাকেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি এখন অনেক টাই স্বাভাবিক।

অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো নাশকতা ঠেকাতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের ‘জুলাই সনদ’ স্বাক্ষর পণ্ড করার অপচেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী ও জনতা

আপডেট টাইম : ০৮:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫