ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

এবার ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭৫ বার

রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণ চেষ্টার মধ্যেই এবার ধানমন্ডি ৩২-এ একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের আগুন নেভাতে কত সময় লাগবে, তা জানা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

বুধবার মিরপুর রূপনগরে দুর্ঘটনাকবলিত গুদামের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

‎কাজী নজমুজ্জামান বলেন, ‘আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে তা নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কী পরিমাণ সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। গার্মেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন প্রকার মাল্টিপারপাস কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমের সমস্যা হচ্ছে, ফলে আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।’

‎‎রাসায়নিকের গুদামে নিহত রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গুদামের মূল গেট খোলা হয়েছে। ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো মৃতদেহ রয়েছে কি না। তবে এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি, ভেতরে আর কোনো মৃতদেহ নেই।

‎‎অবৈধ রাসায়নিকের গুদাম উচ্ছেদে ফায়ার সার্ভিস কাজ করছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

এবার ধানমন্ডি ৩২ নম্বরে ভবনে আগুন

আপডেট টাইম : ০৬:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫