ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে, সতর্ক আছি: ফায়ার সার্ভিসের ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১১১ বার

মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার (১৫ অক্টোবর) বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা দেখবেন, কী ধরনের কেমিক্যাল রয়েছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তবে কেমিক্যালগুলো পাউডার ছিল, বস্তা দেখেছি। পরিপূর্ণ সার্চের পরে আসলে বলা যাবে কী ধরনের কেমিক্যাল ছিল, যোগ করেন ডিজি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এখনও ধোঁয়া বের হচ্ছে। গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন আর অন্য আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। কেমিক্যালের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে গেলে দুর্ঘটনার শঙ্কা থাকে।

আগুন নেভানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে আগুন আবার জ্বলে উঠতে পারে। আমরা সতর্ক আছি। আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও এখানে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে, সতর্ক আছি: ফায়ার সার্ভিসের ডিজি

আপডেট টাইম : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫