ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি গুজব: প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে- সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এ ধরনের তথ্য ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে প্রেস সচিব শফিকুল আলম এক প্রতিক্রিয়ায় বিষয়টি জানান। এটিকে তিনি সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বন্দ্ব বপন করার প্রচেষ্টা হিসাবে দেখছেন।

প্রেস সচিব বলেন, ‘আইসিটির মুখ্য প্রসিকিউটর এর কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, বর্তমানে অতিরিক্ত প্রতিরক্ষা কর্মীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার কোন পরিকল্পনা নেই।’

জনসাধারণকে এই ধরনের ভ্রান্ত তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান প্রেসসচিব।

প্রেসসচিব আরও বলেন, ‘এসব গুজবের উদ্দেশ্য হল আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধের সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।’

ডিজিএফআই ভেঙে ফেলার কোন পরিকল্পনা নেই সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি গুজব: প্রেস সচিব

আপডেট টাইম : ১০:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫