ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১২১ বার

খুলনায় বাবা লিটন খানকে হত্যার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) তাদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘সম্প্রতি লিটন বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেখান থেকে ২০ হাজার টাকা দাবি করেন লিমন। কিন্তু, ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে বৃহস্পতিবার রাতে লিমন ও তার স্ত্রী লিটন খানকে গলায় ফাঁস ও গলা কেটে হত্যা করেন। ঘটনার পররই তারা খুলনা থেকে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে হয়ে ছেলে ও পুত্রবধূকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।’’

তিনি আরো বলেন, ‘‘মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫