ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও চীনের পারস্পরিক বন্ধন আরও গভীর ও মজবুত হয়েছে . ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) এ উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেন।

ড. ইউনূস তার বার্তায় বলেন, পাঁচ দশক আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে জনগণের বন্ধন আরও গভীর হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমে শক্তিশালী ও ফলপ্রসূ সহযোগিতায় রূপ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি জানান, এই ৫০তম বার্ষিকী ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি তিনি দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক উন্নয়নে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বাংলাদেশ ও চীনের পারস্পরিক বন্ধন আরও গভীর ও মজবুত হয়েছে . ড. ইউনূস

আপডেট টাইম : ১০:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫