ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে যাকে মেন্ডেট দেবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো: ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জনগণ যাকে ভোটের মাধ্যমে মেন্ডেট দেবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সরাইল উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরাইল মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে তিনি আরও বলেন, সরাইলে নির্মিত মডেল মসজিদ নির্মাণে ত্রুটির খবর পাওয়া যায়। মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরাইলবাসীকে আশ্বস্ত করেন।

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সময় আয়োজিত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রচুর সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরাইলে প্রবেশের সাথে সাথে উপদেষ্টা মহোদয়কে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা বাসীর পক্ষ থেকে সাদর সম্ভাষণসহ শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় তিনি সরাইলের বিভিন্ন সমস্যাসমুহ মনোযোগ দিয়ে শুনেন এবং নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি সরাইল মডেল মসজিদে মাগরিবের নামাজ আদায়ের ইচ্ছা থাকলেও যানজট জনিত কারণে সরাইলে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে যাকে মেন্ডেট দেবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো: ধর্ম উপদেষ্টা

আপডেট টাইম : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫