ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যর্থনা সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬ বার

শুক্রবার স্থানীয় সময় ১১-১২টার মধ্যে জাতিসংঘে ৮০তম অধিবেশনের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গ্যালারীতে অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির ৬জন নেতা।

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে জাতিসংঘ সদর দপ্তরের পাশের রাস্তাগুলোতে অবস্থান করে অভ্যর্থনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য বদরুল আলম চোধুরী শিপলু এবং বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিনসহ হাজারখানেক বিএনপির নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে। প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন তিনি সঠিক সময়ে নির্বাচন দেবেন। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী।

তিনি বলেন, জাতিসংঘে দেয়া ভাষণ ছিলো অসাধারণ। ড. ইউনূস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় আমরা আনন্দিত।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করে জাতিসংঘে দেয়া তার কথা রাখবেন।

সম্রাট বলেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কটসহ নানা বৈশ্বিক সঙ্কটের কথা তুলে ধরেছেন। আওয়ামীলীগের দোসরদের টাকা পাচারের বিষয়টিও উঠে এসেছে তার ভাষণে। আমরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানাই।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য বদরুল আলম চোধুরী শিপলু বলেন, ৫০০০ কিলোমিটার দূর থেকে এসে আমরা স্বার্থক। প্রধান উপদেষ্টা দারুণ ভাষণ দিয়েছেন। তার ভাষণে আমরা খুশি।

বিএনপি চেয়ারপার্সনের ফরেন এডভাইজার কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন বলেন, ড. ইউনূস একজন বিশ্বখ্যাত সম্মানিত লোক। আমরা আশা করি তিনি তার কথা রেখে সম্মান আরো বাড়িয়ে তুলবেন। তার ভাষণে আমরা সন্তুষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যর্থনা সমাবেশ

আপডেট টাইম : ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫