ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা না দিলে আগামী নির্বাচন কীভাবে হয় দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই বার্তা দেন তিনি।

সারজিস লিখেছেন, “নির্বাচন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এর মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।”

নিবন্ধনের জন্য আবেদন করার দিন শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল উল্লেখ করে তিনি লিখেছেন, “তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে।”

সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা লিখেছেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নিব।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস

আপডেট টাইম : ০৬:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫