ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯ বার

বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত দুই দিন ধরে বৃষ্টি ঝরছে। আজ সোমবারও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের মান আজ ভালো।

সোমবার সকাল ১০টা ২০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৩৫তম। একিউআই স্কোর ছিল ৬৩, যা ‘ভালো‘ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া একই সময়ে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে উগান্ডার কাম্পালা। ১৬৩ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর।

১৫৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ফিলিপাইনের ম্যানিলা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকায় ১৫১ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো। এ ছাড়া চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (১৪৪) ও পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা (১৩৫) শহর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

আপডেট টাইম : ১০:৪৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫