ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হিলারি ক্লিনটনই প্রেসিডেন্ট হবেন: অ্যাসাঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • ৩১৮ বার

‘সবকিছুর’ পরও হিলারিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন বলে মনে করেন উইকিলিকসের অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ।

হিলারির ইমেইল ফাঁস করে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবির নাড়িয়ে দিয়েছে দিয়েছে উইকিলিকস। তবে এ ঘটনা হিলারির প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হবে না বলেই মনে করেন দুনিয়া কাঁপানো এ সাংবাদিক।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অ্যাসাঞ্জ। সাক্ষাৎকার নিয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জন পিলজার।

অভিযোগ উঠেছে, হিলারির অবস্থান নড়বড়ে করে দিতেই রাশিয়ার নির্দেশেই কাজ করেছে উইকিলিকস। সাক্ষাৎকারে সে অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ বলেছেন, এর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।

মার্কিন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি ট্রাম্পকে জিততে দেয়া হবে না। কারণ মার্কিন এস্টাবলিশমেন্টের কোনও অংশই তার সঙ্গে নেই।

হিলারির জয়ের বিষয়ে তিনি বলেন, ব্যাংক, গোয়েন্দা সংস্থা, অস্ত্র ব্যবসায়ী সবাই হিলারির পাশে আছে। এমনকি প্রভাবশালী গণমাধ্যমগুলোর মালিক-সাংবাদিকরাও তার পক্ষে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন

হিলারি ক্লিনটনই প্রেসিডেন্ট হবেন: অ্যাসাঞ্জ

আপডেট টাইম : ১২:২২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬