ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।’

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

যারা বিজয়ী হননি তাদের উদ্দেশ্যে নাহিদ বলেন, ‘যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।’

শেষে তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১০:৪৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫