ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নবীনগর সাঁকোর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হানিফ ও সবুজ। এ ছাড়া শরীফ ও জুয়েল নামে আরো দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, নিহত দুজন সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। একই ঘটনায় আহত আরো দুজনও চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য।

স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই করে পালিয়ে যায়। এরপর ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে এলে এলাকাবাসী তাদের ঘেরাও করে চারজনকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, আহত ছিনতাইকারী সুজন ওরফে বাবলু ও ফয়সাল ঢাকা উদ্যান এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের প্রধান জনি ওরফে ‘রক্তচোষা জনি’র ঘনিষ্ঠ সহযোগী। এরা দীর্ঘদিন ধরে এ এলাকায় ছিনতাই করে আসছিল। প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চললেও স্থানীয় পুলিশ প্রশাসন তেমন কার্যকর ব্যবস্থা নেয়নি।

আটকরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজন মারা যায় এবং দুজন চিকিৎসাধীন আছে। নিহত ও আহত সবার বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মোহাম্মদপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

আপডেট টাইম : ০৬:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫