ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫
  • ৬২৩ বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। তিনি বলেন, অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহ্র নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি বৃহস্পতিবার এক বাণীতে এ কথা বলেন।
সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
তিনি বলেন, রমজানের পবিত্রতায় সমাজ থেকে সকল অন্ধকার ও কুসংস্কার দূর হোক- এটাই আমার কাম্য।
সংযম ও সিয়াম সাধনার মাস ‘পবিত্র মাহে রমজান’ উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে সবাই এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন।
আবদুল হামিদ বলেন, রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। পরম করুণাময় মহান আল্লাহ আমাদের সহায় হোন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫